জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

২০ মে ২০২৫, ০৯:২৬ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৬:৪৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ফল দেখতে পারছেন। 

প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের পাসের হার ৮৮ দশমিক ৮০ শতাংশ। সারাদেশের ৬৭৯টি কেন্দ্রে ১ হাজার ৯১৮টি কলেজের মোট ২ লাখ ৬৭ হাজার ৯১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এরমধ্যে গড় পাসের হার দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৮০ শতাংশ।

গ্রুপভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বিএ বিভাগে ৬৬ হাজার ৮৩৫ জন অংশগ্রহণ করে পাস করেছে ৬০ হাজার ৫৪৯ জন।  এ বিভাগে পাসের হার ৯০ দশমিক ৫৯ শতাংশ।

বিএসএস বিভাগে অংশগ্রহণ করে ৬৮ হাজার ৯৬৫ জন, পাস করেছে ৬২ হাজার ৬৫৩ জন। পাসের হার ৯০ দমশিক ৮৪ শতাংশ। বিকম/বিবিএস বিভাগে অংশগ্রহণ করে ২৫ হাজার ৬২৮ জন। পাস করেছে ২১ হাজার ৪৬৮ জন। পাসের হার ৮৩ দশমিক ৭৬ শতাংশ। বিএসসি বিভাগে অংশগ্রহণ করে ৬ হাজার ১৫৩ জন। পাস করেছে ৪ হাজার১৪৫ জন। পাসের হার ৬৭ দশমিক ৩৬ শতাংশ।  বি. মিউজিক ও বি.স্পোর্টস বিভাগে পরীক্ষার্থী ছিল যথাক্রমে ১৫ জন ও ৭ জন। পাস করেছে সবাই। দুই বিভাগেই পাসের হার ১০০ শতাংশ। সার্টিফিকেট কোর্স (মানোন্নয়ন) অংশগ্রহণ করে ৫১ জন। এখানেও পাসের হার ১০০ শতাংশ।

এছাড়া, মানোন্নয়ন (সাধারণ) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৫৯ জন। পাস করেছে ৭৪ হাজার ২২ জন। পাসের হার ৭৩ দশমিক ৮৩ শতাংশ।

শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results অথবা result.nu.ac.bd ঠিকানায় ফল দেখতে পারবেন। 

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬