আন্দোলনের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাসে অনার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২৯ মে ২০২৫, ০৬:৩৩ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৩:০৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অন-ক্যাম্পাস স্নাতক (সম্মান) প্রোগ্রামে ভর্তির দাবিতে শিক্ষার্থীদের টানা আন্দোলনের পর অবশেষে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘ অনশন ও চাপের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভর্তির আবেদন আগামী ২৬ জুন থেকে শুরু হয়ে ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে গ্রহণ করা হবে।

আজ বৃহস্পতিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মো. আশেক কবির চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত চার বছর মেয়াদী অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন ফি বাবদ এক হাজার টাকা গেটওয়ে বা পে-স্লিপ ডাউনলোড করে জমা দিতে হবে, এবং আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে ৬ আগস্টের মধ্যে।

আরও পড়ুন: ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদসংখ্যা ৩ হাজার

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোন শিক্ষার্থীকে আবাসিক সুবিধা প্রদান করা হবে না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি ভর্তি পরীক্ষা এবং প্রোগ্রাম সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় যথাসময়ে জানানো হবে।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অন-ক্যাম্পাস অনার্স কোর্স চালুর দাবিতে কয়েক দফায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সর্বশেষ গত ২৭ মে বিকেল থেকে শুরু হওয়া অনশনে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তা আলোচনার কেন্দ্রে চলে আসে।

উল্লেখ্য, ২০২৪ সালের শুরুর দিকে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্নাতক প্রোগ্রাম চালুর কার্যক্রম স্থগিত করা হয়েছিল। তবে চলমান আন্দোলন ও দাবির মুখে নতুন করে অন-ক্যাম্পাসে স্নাতক কোর্স চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জুলাই বিপ্লবের স্মরণে গল্প-উপন্যাস লিখে ডাকসুর পুরস্কার পেল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চিংড়ি মাছে জেলি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে সহায়তা চান ইবি শিক্ষার্থী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অর্ধশতাধিক ভুক্তভোগীর অভিজ্ঞতায় ছাত্রলীগের গেস্টরুম-গণরুম ন…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9