৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদসংখ্যা ৩ হাজার

২৯ মে ২০২৫, ০৪:০২ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:১৪ PM
পিএসসি

পিএসসি © ফাইল ফটো

৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। বিশেষ এই বিসিএসে পদসংখ্যা রয়েছে ৩ হাজার। আজ বৃহস্পতিবার (২৯ মে) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

পিএসসি জানিয়েছে, এই বিসিএস থেকে সব পদে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।

৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেখুন

এক প্রেস বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, আগামী ১ জুন থেকে বিশেষ এই বিশেষ বিসিএসে অনলাইন আবেদন ও ফি জমাদান শুরু হবে, চলবে ২৫ জুন পর্যন্ত। ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে (লিখিত পরীক্ষা) ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিখিত পরীক্ষা আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানায় পিএসসি। তবে সুনির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬