জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের যা জানা দরকার

২৯ মে ২০২৫, ০২:১২ PM , আপডেট: ৩১ মে ২০২৫, ১২:২৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ৩১ মে (শনিবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে দেশের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষায় অংশগ্রহণের আগে পরীক্ষার্থীদের কয়েকটি নির্ধারিত কাজ সম্পন্ন করতে হবে। এসব নির্দেশনা যথাসময়ে অনুসরণ না করলে পরীক্ষায় অংশ নেওয়ায় বিঘ্ন ঘটতে পারে।

পরীক্ষার্থীদের জন্য করণীয়গুলো হলো—

প্রবেশপত্র সংগ্রহ

ভর্তির ওয়েবসাইট থেকে নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

আসন খুজে নেওয়া

আসনবিন্যাস পরীক্ষার অন্তত তিনদিন আগে কলেজের ওয়েবসাইট, নোটিশ বোর্ড ও মূল ফটকে প্রকাশ করা হবে। পরীক্ষা শুরুর আগে নিজের আসনের অবস্থান জেনে রাখা জরুরি।

 সময়মতো কেন্দ্রে পৌঁছানো

পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

সঠিক বৃত্ত ভরাট

উত্তরপত্রে (OMR Sheet) নিজের গ্রুপ ও প্রশ্নের সেট কোডের বৃত্ত অবশ্যই সঠিকভাবে ভরাট করতে হবে।

পরিচয় নিশ্চিতকরণ

প্রবেশপত্রে থাকা ছবি ও হাজিরাপত্রের ছবি দেখে পরীক্ষার্থীকে সনাক্ত করবেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক।

নিষিদ্ধ জিনিস

মোবাইল ফোন, ক্যালকুলেটর ও যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থী

এই ধরনের পরীক্ষার্থীদের জন্য আলাদা আসনের ব্যবস্থা রাখা হবে। প্রয়োজনে অভিভাবকের মাধ্যমে আগেই কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে www.nu.ac.bd/admissions ওয়েবসাইটে।

 

জুলাই বিপ্লবের স্মরণে গল্প-উপন্যাস লিখে ডাকসুর পুরস্কার পেল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চিংড়ি মাছে জেলি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে সহায়তা চান ইবি শিক্ষার্থী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অর্ধশতাধিক ভুক্তভোগীর অভিজ্ঞতায় ছাত্রলীগের গেস্টরুম-গণরুম ন…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9