জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

১৫ মে ২০২৫, ০২:৩৫ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৮:৩২ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড আজ ১৫ মে থেকে শুরু হয়েছে।  প্রবেশপত্র  ডাউনলোড করা যাবে ৩০ মে পর্যন্ত। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়ন করেছেন, তারা ১৫ মে থেকে ৩০ মে পর্যন্ত www.nu.ac.bd/admissions ওয়েবসাইটে গিয়ে Applicant Login (Honours) অপশনে প্রবেশ করে আবেদন আইডি ও পিন ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এতে আরও  বলা হয়, পরীক্ষার দিন শিক্ষার্থীদের অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। প্রবেশপত্রে উল্লিখিত সকল নির্দেশনা মেনে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।

উল্লেখ্য,  আগামী ৩১ মে  বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলাভিত্তিক নির্ধারিত কলেজ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত  হবে। 

সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল না দেখেই চল…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9