সড়ক দুর্ঘটনায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

০৬ জুলাই ২০২৫, ১০:৩৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৩৮ PM
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিবুল ইসলাম ও তার লাশ বহনকারী গাড়ি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিবুল ইসলাম ও তার লাশ বহনকারী গাড়ি © টিডিসি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসিবুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।

রবিবার (৬ জুলাই) আনুমানিক সকাল সাড়ে নয়টার সময় বোনের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে রাজধানীর মিরপুর-১১ এলাকায় তার মোটরসাইকেল ও উত্তর সিটি করপোরেশনের গাড়ির সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালেই দুপুর দুইটার দিকে হাসিব মৃত্যুবরণ করেন।

জানা যায়, চুয়াডাঙ্গার মাওলানা খন্দকার আমিনুল ইসলামের একমাত্র ছেলে ছিলেন হাসিবুল ইসলাম। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের মাঝে।

এদিন এশারের নামাজের পর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশবর্তী এলাকার খেজুরবাগানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী এবং হাসিবের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950