আইএসইউতে শিক্ষা ও গবেষণা নিয়ে জাপান-বাংলাদেশ অভিজ্ঞতা বিনিময়

১৮ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ PM
সেমিনারে অংশ নেওয়া অতিথিরা

সেমিনারে অংশ নেওয়া অতিথিরা © টিডিসি

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় অনলাইনে অনুষ্ঠিত হলো ‘দি আর্ট অব কোয়ালিটি টিচিং অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ ইন টেক্সটাইল’ শীর্ষক সেমিনার। সেমিনারের মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাপানের শিজুওকা ইউনিভার্সিটির শিক্ষক এবং সোসাইটি অব ফাইবার সায়েন্স বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. এম এ বারিক।

জাপানের শিক্ষকতা ও গবেষণালব্ধ অভিজ্ঞতা তুলে ধরে ড. বারিক বলেন, গবেষণার প্রতি প্রবল আগ্রহ থাকতে হবে। আর্থিকভাবে কতটুকু লাভবান হওয়া যাবে সেদিকে নয়, বরং পেশাগত উৎকর্ষ-সাধনের শিক্ষকমণ্ডলীদের গবেষণায় গুরুত্ব দিতে হবে। বেসিক রিসার্চ এভয়েড করার কোনো উপায় নেই। ভবিষ্যতে আইএসইউর শিক্ষকদের জাপানের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ লাভ কিংবা উচ্চতর ডিগ্রি অর্জনের আগ্রহ থাকলে, সে বিষয়ে আইএসইউর শিক্ষকমণ্ডলীদের সর্বোচ্চ সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় তিনি ব্যক্ত করেন।

আইএসইউ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেমের সভাপতিত্বে এ সেমিনারে অংশগ্রহণ করেন, ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, সেমিনারের প্রধান সমন্বয়ক প্রফেসর ড. মোহাম্মদ মাসুদুর রহমান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষিকারা। 

অনুষ্ঠানটি সঞ্চালন করেন জনাব রাইসুল হক চৌধুরী, বিভাগীয় প্রধান, জনসংযোগ, আইএসইউ।

ট্যাগ: আইএসইউ
চীনের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পেল এআই সিনেমা, আয়…
  • ২৩ অক্টোবর ২০২৬
মুত্রথলির ক্যান্সার, সতর্ক হবেন যেসব লক্ষণ দেখলে
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনার নির্দেশে পাহাড় ভাঙতে রাজি আছি’— সাবেক প্রতিমন্ত্রীর …
  • ২৩ অক্টোবর ২০২৬
ভোটার তালিকা সংশোধন নিয়ে ককরোচদের বিক্ষোভে যোগ দিলেন ভারত…
  • ২৩ অক্টোবর ২০২৬
ব্যর্থতার অভিযোগ তুলে ২ মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিআইইউ ছাত্রশক্তির আসন্ন কমিটিতে আলোচনায় যারা
  • ২৩ অক্টোবর ২০২৬