শীতার্ত মানুষের পাশে আইএসইউ সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব

২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ PM
সিরাজগঞ্জের কাজিপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণের সময়

সিরাজগঞ্জের কাজিপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণের সময় © সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে সিরাজগঞ্জের কাজিপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টায় কাজিপুর আল-জামিয়াতুল মাদানিয়া (মাদ্রাসা) প্রাঙ্গনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুল হাসান মাসুম, এডিশনাল অ্যাডমিশন ডিরেক্টর মো. আব্দুল গাফফার, জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপক মো. রুহুল আমিন এবং আইএসইউ সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ প্রমুখ ।

এসময় বক্তারা বলেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি মানবিক কাজগুলোর সাথে সবসময় নিজেদের সম্পৃক্ত রাখার চেষ্টা করছে। প্রতিবছরের মতো এবারেও সিরাজগঞ্জের কাজিপুর, সোনামুখী, যমুনার চরাঞ্চলসহ এর আশেপাশের এলাকায় শীতে বিপর্যস্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে এ বিশ্ববিদ্যালয়।

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬