এম. ফার্ম ইন ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি কোর্স

ফার্মাসি কাউন্সিলের অনুমোদন পেল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ PM
এই প্রোগ্রামে ভর্তি কার্যক্রম ফল ২০২৬ সেশন থেকে শুরু হবে

এই প্রোগ্রামে ভর্তি কার্যক্রম ফল ২০২৬ সেশন থেকে শুরু হবে © সংগৃহীত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মেসি বিভাগে এম. ফার্ম ইন ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি প্রোগ্রাম চালুর জন্য বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেছে।

এই অনুমোদন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ একাডেমিক মাইলফলক। এর মাধ্যমে ফার্মেসি শিক্ষায় জাতীয় মানদণ্ড পূরণ ও উন্নতমানের পেশাদার তৈরি করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার আরও সুদৃঢ় হলো।

নতুন এই প্রোগ্রামটি ক্লিনিক্যাল ফার্মেসি চর্চা, ফার্মাকোথেরাপি, ওষুধের নিরাপত্তা, রোগীকেন্দ্রিক সেবা এবং গবেষণাধর্মী জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করবে। শিক্ষার্থীরা হাসপাতাল, ফার্মাসিউটিক্যাল শিল্প, গবেষণা প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থায় কাজ করার উপযোগী দক্ষতা অর্জন করবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় এবং ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা, আধুনিক ল্যাব সুবিধা ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে উচ্চতর ফার্মেসি শিক্ষা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে।

উল্লেখ্য, এই প্রোগ্রামে ভর্তি কার্যক্রম ফল ২০২৬ সেশন থেকে শুরু হবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত এসইউবির ফেসবুক পেজে পাওয়া যাবে। পেজ লিঙ্ক: https://www.facebook.com/subedubd

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই …
  • ২৯ আগস্ট ২০২৬
অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লা…
  • ২৯ আগস্ট ২০২৬
দল থেকে বাদ পড়ে বিস্ফোরক মন্তব্য ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক…
  • ২৯ আগস্ট ২০২৬
পুলিশ সদস্যকে থাপ্পড় মারলেন সাবেক ছাত্রদল নেতা, ভিডিও ভাইর…
  • ২৯ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় জাতীয় আইন কলেজে বৃক্ষরোপণ …
  • ২৯ আগস্ট ২০২৬
৩৬ গৃহহীন পরিবার কাছে ‘স্বপ্ন বাড়ি’র চাবি তুলে দিলেন তথ্য প…
  • ২৯ আগস্ট ২০২৬