স্টেট ইউনিভার্সিটির ট্রাস্টি সদস্য এমপি নির্বাচিত, শুভেচ্ছা জানালেন ভিসি

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ PM
ডা. মাহবুবুর রহমান লিটন ও অধ্যাপক ড. আখতার হোসেন খান

ডা. মাহবুবুর রহমান লিটন ও অধ্যাপক ড. আখতার হোসেন খান © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট ডা. মাহবুবুর রহমান লিটনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন খান। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক বার্তায় উপাচার্য এই অভিনন্দন জানান।

অধ্যাপক আখতার হোসেন খান বলেন, জাতীয় সংসদে তার এ বিজয় শুধু ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে নয়, বরং বিশ্ববিদ্যালয় পরিবার ও শিক্ষাঙ্গনের জন্যও গৌরবের বিষয়। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে ডা. মাহবুবুর রহমান লিটন শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং ময়মনসিংহ–৭ আসনের সার্বিক উন্নয়নে কাজ করবেন।

বার্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করা হয়।

নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ইকবাল
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, আবেদন ৯ অক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভুয়া ও জাল সনদে মতিঝিল আইডিয়ালে চাকরি, ২৩ শিক্ষককে দুদকে তলব
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগ: নতুন করে ৭১ জনকে নিয়োগপত্র দিল পাবনা ও খুল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পদক নয়, বাংলাদেশের ভাবনায় ‘ভিন্ন কিছু’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬