এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ্নের মিলনমেলা

৩১ জানুয়ারি ২০২৬, ১১:১৯ AM
এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব

এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব © সৌজন্যে প্রাপ্ত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর উদ্যোগে ঢাকা বোর্ডে সদ্য এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয়েছে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’-এর প্রথম পর্ব। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

শুধুমাত্র ঢাকা বোর্ড থেকে উত্তীর্ণ ও পূর্বনিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই পর্বে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নতুন স্বপ্ন, সম্ভাবনা ও অনুপ্রেরণার মিলনমেলায় পরিণত হওয়া এই আয়োজনে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ মোট ছয়টি রুটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ১০টি যানবাহনের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ছিল সনদপত্র প্রদান, আকর্ষণীয় উপহার, বিশেষ শিক্ষাবৃত্তি কুপন, ক্যাম্পাস ট্যুর, মধ্যাহ্নভোজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ক্যারিয়ার গাইডেন্স সেশন।

অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘উচ্চশিক্ষায় সঠিক পরিবেশ ও দিকনির্দেশনা একজন শিক্ষার্থীর জীবনের গতিপথ বদলে দিতে পারে।’

এ সময় স্কুল অব হেলথ সায়েন্সের ডিন প্রফেসর ডা. নওজিয়া ইয়াসমিন বলেন, প্রতিটি শিক্ষার্থীই মেধাবী এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় সবসময় পাশে থাকবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসইউবির উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসাইন খান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের শুধু জিপিএ দিয়ে নয়, তাদের সম্ভাবনা ও মানসিক শক্তি দিয়ে মূল্যায়ন করি।” তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও ডিপার্টমেন্ট কো-অর্ডিনেটরদের পরিচয় করিয়ে দেন, যা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি আন্তরিক সংযোগ তৈরি করে।’

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এমন ব্যতিক্রমী আয়োজনে অংশ নিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। অনেকেই বলেন, প্রথমবারের মতো কোনো বিশ্ববিদ্যালয়ে এসে তারা এত আন্তরিক পরিবেশ, শিক্ষক ও প্রশাসনের সঙ্গে সরাসরি পরিচয়ের সুযোগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বাস্তব দিকনির্দেশনা পেয়েছেন।

ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকরাও আয়োজনের প্রশংসা করেন। তারা বলেন, নিরাপদ যাতায়াত ব্যবস্থা, ক্যাম্পাস ট্যুর এবং শিক্ষাবৃত্তি ও ক্যারিয়ার গাইডেন্স সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ায় তারা সন্তুষ্ট।

দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের পরিবেশনায় নৃত্য ও ব্যান্ড সংগীত পরিবেশিত হয়। পাশাপাশি শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে গান ও নৃত্যে অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের শেষে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. হাসান কাউসার ভোট অব থ্যাঙ্কস প্রদান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, চেয়ারম্যান, কো-অর্ডিনেটরসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’ শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়; এটি নতুন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার একটি অনুপ্রেরণামূলক সূচনা।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬