কানাডিয়ান ইউনিভার্সিটি উইন্টার টেবিল টেনিস

চৌধুরী জায়দান শারাফাত–মুয়ীদ ডাবলস বিজয়ী, গাজী রাকিব সিঙ্গলস চ্যাম্পিয়ন

১৭ জানুয়ারি ২০২৬, ০৪:৪০ PM
সিঙ্গলস চ্যাম্পিয়ন গাজী রাকিব

সিঙ্গলস চ্যাম্পিয়ন গাজী রাকিব © সংগৃহীত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ অনুষ্ঠিত উইন্টার টেবিল টেনিস স্ম্যাশ ২০২৬ প্রতিযোগিতায় ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন চৌধুরী জায়দান শারাফাত ও মুয়ীদ বিন সাবির। অপরদিকে সিঙ্গলস বিভাগে শিরোপা জিতে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন গাজী রাকিব।

ডাবলস বিভাগের ফাইনালে মুয়ীদ–জায়দান জুটি পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হিমেল বড়ুয়া ও চৌধুরী জারবিন শারাফাত জুটিকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে দুই দলের আক্রমণাত্মক ও কৌশলগত খেলায় দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। হিমেল বড়ুয়া ও চৌধুরী জারবিন শারাফাত রানার-আপ হন।

সিঙ্গলস বিভাগের গ্র্যান্ড ফাইনালে গাজী রাকিব প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। এর মাধ্যমে তিনি সিইউবি সিঙ্গলস টেবিল টেনিসে হ্যাটট্রিক শিরোপা জয়ের নজির স্থাপন করেন।

সিঙ্গলস ও ডাবলস মিলিয়ে মোট ৩০ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেন। শিক্ষার্থী, পেশাদার ও জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং ক্যাম্পাস ক্রীড়া কার্যক্রমে নতুন মাত্রা যোগ করে।

সুন্দরগঞ্জে চরে পশু পালন: বিপদে খামারি, মিলছে না চিকিৎসা-ভ্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আমি কি এখন ঢাকার দুই আসনে দায়িত্ব পালন করব, যে কারণে বললেন …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো অনলাইন সনদ আবেদন ব্যবস্থা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বেতন দ্রুত দেওয়া নিয়ে বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
কোনো জ্যোতিষী-গোয়েন্দা সংস্থাও ভাবেনি আওয়ামী লীগ এভাবে বিদা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9