বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১ PM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ PM
মরদেহ উদ্ধার ভাটারা থানা-পুলিশ

মরদেহ উদ্ধার ভাটারা থানা-পুলিশ © ফাইল ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবারাত একটার লাশটি উদ্ধার করা হয়। ওই ছাত্রীর নাম মাহমুদা আক্তার জেরিন (২৭)। 

তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা। বাবার নাম খোরশেদ আলী। তিনি রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানিয়েছে, বসুন্ধরা আবাসিক এলাকার সি-ব্লকের একটি বাসা থেকে জেরিনের মরদেহ উদ্ধার করে ভাটারা থানা-পুলিশ। পরে রাতে মরদেহটি ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ভাটারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ভাটারা থানা-পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জেরিনের সহপাঠীরা জানান, তিনি হতাশাগ্রস্ত ছিলেন। হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন জেরিন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাউল হক বলেন, দীর্ঘক্ষণ বাসার ভেতর থেকে দরজা লাগানো দেখতে পেয়ে সন্ধ্যায় পাশের কক্ষের অন্য শিক্ষার্থীরা ভাটারা থানায় খবর দেন। রাতে পুলিশ গিয়ে কক্ষটির দরজা ভেঙে জেরিনের লাশ উদ্ধার করে।

তিনি বলেন, ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল জেরিনের লাশটি। তিনি কক্ষটি ভাড়া নিয়ে থাকতেন। পাশের কক্ষে থাকতেন অন্য শিক্ষার্থীরা।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬