ইউনিকো হাসপাতাল © টিডিসি ফাইল ফটো
রাজধানীর ইউনিকো হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্স এবং সিসিটিভি মনিটরিং বিভাগে সুপারভাইজার/অপারেটর পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা পদ অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
নার্স পদে আবেদনের শেষ সময় ৫ নভেম্বর এবং সিসিটিভি মনিটরিং বিভাগের পদে ১৫ নভেম্বর ২০২৬।
প্রতিষ্ঠানের নাম: ইউনিকো হাসপাতালস
প্রতিষ্ঠানের ধরন: ২৫০ শয্যাবিশিষ্ট মাল্টি-স্পেশালিটি হাসপাতাল
১. সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্স (পিআইসিইউ, এনআইসিইউ ও শিশু বিভাগ)
পদের নাম: সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্স
বিভাগ: পিআইসিইউ, এনআইসিইউ ও পেডিয়াট্রিকস (শিশু বিভাগ)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ নার্সিং কাউন্সিল স্বীকৃত নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে বিএসসি অথবা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
আরও দেখুন: ১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন
অভিজ্ঞতা: স্বনামধন্য বেসরকারি বা করপোরেট হাসপাতালে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন, যেমন জেসিআই বা এনএবিএইচ-সংক্রান্ত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
২. সুপারভাইজার/অপারেটর-সিসিটিভি মনিটরিং
পদের নাম: সুপারভাইজার/অপারেটর-সিসিটিভি মনিটরিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা:
সুপারভাইজার: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা।
অপারেটর: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।
করপোরেট হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
দায়িত্ব: হাসপাতালের রোগী, কর্মী, দর্শনার্থী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে হবে। সন্দেহজনক, অস্বাভাবিক, অননুমোদিত বা জরুরি পরিস্থিতি শনাক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানাতে হবে। হাসপাতালের প্রবেশপথ, নিয়ন্ত্রিত এলাকা, পার্কিং ও যানবাহন চলাচল পর্যবেক্ষণ এবং ঘটনা ও পর্যবেক্ষণের যথাযথ নথি সংরক্ষণ করতে হবে।
আরও দেখুন: প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
এ ছাড়া সিসিটিভি ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করা, ধারণ করা ফুটেজের গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখা, অপারেটরদের তদারকি, শিফটের দায়িত্ব বণ্টন ও হস্তান্তর নিশ্চিত করা এবং নিরাপত্তা বিভাগ বা ডিউটি ম্যানেজারের সঙ্গে সমন্বয় করতে হবে।
আবেদনপদ্ধতি: আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত, কভার লেটার ও সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে প্রধান মানবসম্পদ কর্মকর্তার বরাবর ই-মেইলে আবেদন পাঠাতে হবে।
ই-মেইল: [email protected]
আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৬।
প্রতিষ্ঠানের ঠিকানা: ২৩, গ্রিন রোড, ঢাকা-১২০৫।