বিডিজবস © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় চাকরির ওয়েবসাইট বিডিজবস ডটকম লিমিটেড। প্রতিষ্ঠানটি বরিশাল শহরে করপোরেট সেলস এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ দেবে। এ পদে আবেদনের জন্য প্রার্থীদের মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে।
পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন। আগ্রহী প্রার্থীরা ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বিডিজবস ডটকম লিমিটেড
পদের নাম: করপোরেট সেলস এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: বরিশাল সদর, বরিশাল
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেলস অ্যান্ড মার্কেটিং খাতে কাজের অভিজ্ঞতা প্রয়োজন। সরাসরি করপোরেট সেলসে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। চাকরির প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: ২৩ থেকে ২৮ বছর।
অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই বরিশাল শহরের বাসিন্দা হতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে উদ্যোগী, আত্মপ্রণোদিত ও বিক্রয়কাজে দক্ষ হতে হবে। ব্যবসায়িক যোগাযোগ, উপস্থাপনা এবং ইংরেজিতে লেখা ও বলার দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ই-মেইল ও ওয়েব ব্রাউজিংয়ে দক্ষতা প্রয়োজন। চাপের মধ্যে কাজ করার মানসিকতাও থাকতে হবে।
আরও দেখুন: ১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন
কাজের দায়িত্ব: সেলস অ্যান্ড মার্কেটিং দলের সঙ্গে কাজ করা, নতুন ব্যবসার সুযোগ চিহ্নিত করা, আয় বাড়ানোর কৌশল তৈরি করা এবং বিদ্যমান গ্রাহকদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। করপোরেট অফিস, দোকান ও রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি গিয়ে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে হবে। পাশাপাশি বিক্রয় উপস্থাপনা, গুরুত্বপূর্ণ গ্রাহক ব্যবস্থাপনা এবং বিভিন্ন মেলায় অংশগ্রহণের দায়িত্ব পালন করতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: যাতায়াত বিল, মোবাইল বিল, দুপুরের খাবারের ভাতা ও বিক্রয় প্রণোদনা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তের সঙ্গে ছবি সংযুক্ত করে আবেদন করতে হবে। এটি মাঠপর্যায়ের বিক্রয়কেন্দ্রিক চাকরি। নিয়মিত গ্রাহক পরিদর্শন ও সরাসরি যোগাযোগে আগ্রহী নন এমন প্রার্থীদের আবেদন না করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
আরও দেখুন: ২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৬।
বিস্তারিত জানতে এখানে দেখুন।