ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ পদে, আবেদন ১ নভেম্বর পর্যন্ত

১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ PM
৭ ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে ৪৭ কর্মী নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, ঢাকা কর অঞ্চল-৩

৭ ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে ৪৭ কর্মী নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, ঢাকা কর অঞ্চল-৩ © টিডি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, ঢাকা কর অঞ্চল-৩। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৭ ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে ৪৭ কর্মী নিয়োগে ১১ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৩, ঢাকা;

১. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে

২. পদের নাম: প্রধান সহকারী;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

*ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২৮, আবেদন এসএসসি পাসেই

৩. পদের নাম: উচ্চমান সহকারী;

পদসংখ্যা: ৮টি;

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

*ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্বর পর্যন্ত

৪. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১৩টি;

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

*ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: নৌপরিবহন মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে ৩৫ পদে চাকরি, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত

৫. পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*হালকা যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে;

*ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ পুলিশের সিআইডিতে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৮ নভেম্বর পর্যন্ত

৬. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৯টি;

বেতন স্কেল: ২১,০০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

*ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ অক্টোবর

৭. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১০টি;

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (১ অক্টোবর ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ১ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: কর কমিশনারের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, কমল পরীক্ষা ফি
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষার্থীদে…
  • ১১ অক্টোবর ২০২৬
ছেলে সেজে বিয়ের অভিযোগ তরুণীর বিরুদ্ধে, সালিসে বেত্রাঘাত
  • ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬