বাংলাদেশ পুলিশের সিআইডিতে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৮ নভেম্বর পর্যন্ত

১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ PM , আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ PM
৩ ক্যাটাগরির পদে ১৮ সদস্য নিয়োগে আবেদন চলেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা অপরাধ তদন্ত বিভাগে

৩ ক্যাটাগরির পদে ১৮ সদস্য নিয়োগে আবেদন চলেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা অপরাধ তদন্ত বিভাগে © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ পুলিশ জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা অপরাধ তদন্ত বিভাগে ১৬ থেকে ২০তম গ্রেডে ৩ ক্যাটাগরির পদে ১৮ সদস্য নিয়োগে ৭ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ;

বিভাগ: ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি);

১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৮টি;

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি পাস হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ অক্টোবর

২. পদের নাম: গবেষণা সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস হতে হবে;

*পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন;

আরও পড়ুন: বিমান বাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন এইচএসসি পাসেই

৩. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৯টি;

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ১৮-৩২ বছর (১ অক্টোবর ২০২৬ তারিখে);

আরও পড়ুন: নৌপরিবহন মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে ৩৫ পদে চাকরি, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ৮ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট

চমক দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন কর্মপরিকল্পনা, আ…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক
  • ১০ অক্টোবর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আব…
  • ১০ অক্টোবর ২০২৬
হাতি সংরক্ষণকে পর্যটনের সম্ভাবনায় রূপ দিতে চায় সরকার: আব্দু…
  • ১০ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞা না মেনেই ইলিশ শিকার, ২ জেলের ২০ দিনের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬