বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন © টিডিসি ফাইল ফটো
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি) ১৯ ক্যাটাগরির পদে ২৭৪ জন নিয়োগ দেওয়া হবে। নবম ও দশম গ্রেডের এসব পদে বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে ১৪ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ১২ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
রবিবার (১১ অক্টোবর) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)
জব লোকেশন: ঢাকা (এলাকা)
পদের ক্যাটাগরি: ১৯ টি
মোট শূন্যপদ: ৩১২ জন
চাকরির ধরন: সরকারি চাকরি
পদের নাম ও পদসংখ্যা:
নবম গ্রেড:
১. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)- ২২টি
২. নিরাপত্তা কর্মকর্তা- ৩টি
৩. হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা- ২৫টি
৪. সহকারী প্রোগ্রামার- ৩টি
৫. সহকারী ব্যবস্থাপক (ক্রয়)/সহকারী ব্যবস্থাপক (বিক্রয়)- ১৫টি
৬. সহকারী রসায়নবিদ-
৭. সহকারী প্রকৌশলী (রসায়ন)- ৬২টি (৬ ও ৭)
৮. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)- ১৩টি (৮ ও ৯)
আরও দেখুন: ২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
৯. কারিগরি কর্মকর্তা-
১০. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)- ১৮টি
১১. সহকারী প্রকৌশলী (পুর)- ৩টি
দশম গ্রেড:
১২. সহকারী প্রশাসনিক কর্মকর্তা- ১২ টি
১৩. সহকারী নিরাপত্তা কর্মকর্তা- ১টি
১৪. সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা- ৩১টি
১৫. সহকারী অপারেশন অফিসার- ৩টি
১৬. সহকারী বাণিজ্যিক কর্মকর্তা- ১৯টি
১৭. উপসহকারী রসায়নবিদ- ৪১টি (১৭ ও ১৮)
১৮. উপসহকারী প্রকৌশলী (রসায়ন)-
১৯. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)-৩টি
পদসংখ্যা: মোট ২৭৪টি।
বেতন: নবম গ্রেডে ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা এবং দশম গ্রেডে ৩২,০০০-৭৭,৩০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: পদভেদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর, স্নাতক (সম্মান), বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। প্রশাসন ও ব্যবস্থাপনা পদে যেকোনো বিষয়ে নির্ধারিত ডিগ্রি, হিসাব ও অর্থ পদে হিসাববিজ্ঞান, ফিন্যান্স, অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে ডিগ্রি এবং প্রকৌশল পদে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি প্রয়োজন। কিছু পদের জন্য সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা বাধ্যতামূলক। পদভেদে শিক্ষাজীবনের ফলাফলের নির্ধারিত শর্তও পূরণ করতে হবে।
বয়সসীমা: ১৪ অক্টোবর ২০২৬ তারিখে সাধারণভাবে ১৮ থেকে ৩২ বছর। নিরাপত্তা কর্মকর্তা পদে সর্বোচ্চ বয়স ৩৮ বছর। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের ফি: ২২৩ টাকা
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বিসিআইসির ওয়েবসাইট অথবা টেলিটকের নিয়োগ ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। একজন প্রার্থী নবম গ্রেডের একটি ও দশম গ্রেডের একটি পদসহ সর্বোচ্চ দুটি পদে আবেদন করতে পারবেন।
আবেদন শুরুর তারিখ: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ১০টা।
আবেদনের শেষ তারিখ: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
বিস্তারিত জানতে নিচে দেখুন।

