৭ ক্যাটাগরির ৪১ পদে কর্মী নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল কুমিল্লা © সংগৃহীত
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল কুমিল্লা জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৭ ক্যাটাগরির ৪১ পদে কর্মী নিয়োগে ৮ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। শুধু কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দারা পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদন ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৫ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল কুমিল্লা;
১. পদের নাম: ব্যক্তিগত সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);
২. পদের নাম: প্রধান সহকারী;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);
আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে
৩. পদের নাম: উচ্চমান সহকারী;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);
৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক- কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১২টি;
বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);
আরও পড়ুন: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২৮, আবেদন এসএসসি পাসেই
৫. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ১০টি;
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
৬. পদের নাম: গাড়িচালক;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
৭. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);
আরও পড়ুন: বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ অক্টোবর
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮–৩২ বছর (১ অক্টোবর ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদে অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ৫ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল কুমিল্লার অফিশিয়াল ওয়েবসাইট