অষ্টম শ্রেণি পাসেই আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ

১৪ আগস্ট ২০২৬, ১০:১৬ AM
আদ্-দ্বীন ফাউন্ডেশন

আদ্-দ্বীন ফাউন্ডেশন © টিডিসি ফাইল ছবি

অষ্টম শ্রেণি পাসেই নিরাপত্তা প্রহরী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। এ পদে অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। ফলে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। তবে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

প্রতিষ্ঠানের নাম: আদ্-দ্বীন ফাউন্ডেশন

পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস

প্রার্থীর ধরন: পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর

বেতন: ১৫ হাজার টাকা

কর্মস্থল: মগবাজার, পোস্তগোলা ও দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা

নিয়োগ পদ্ধতি: সরাসরি সাক্ষাৎকার

যোগ্যতা: প্রার্থীকে কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। পাশাপাশি আনসার-ভিডিপি প্রশিক্ষণ থাকতে হবে। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। এ পদে পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই। তবে নিরাপত্তা প্রহরী হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

দায়িত্ব: নিরাপত্তা প্রহরীর দায়িত্বের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা করা, নির্ধারিত এলাকায় পাহারা দেওয়া এবং সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণ করা। এ ছাড়া ভিজিটরদের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এবং কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অন্যান্য নিরাপত্তাসংক্রান্ত দায়িত্ব পালন করতে হবে।

সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও উৎসব ভাতা পাবেন। এ ছাড়া আবাসন সুবিধা, নিজের ও পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা, সাপ্তাহিক ও নৈমিত্তিক ছুটি, শিক্ষা প্রণোদনা এবং নির্ধারিত পোশাক ও সরঞ্জাম দেওয়া হবে।

সাক্ষাৎকারের সময় ও ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার সকাল ১০টায় সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

সাক্ষাৎকারের ঠিকানা: আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ (নিচতলা), ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নিচের নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬