ডাকসুর উদ্যোগে সিনো-বাংলা ডে: ৩০-৪০ চীনা প্রতিষ্ঠানে ৪৩০ চাকরির সুযোগ

১৩ আগস্ট ২০২৬, ০৯:৪০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিনো-বাংলা ডে ২০২৬’। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্যোগে এবং চীনা দূতাবাসের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আয়োজনে প্রায় ৩০ থেকে ৪০টি চীনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মোট ৪৩০টি চাকরির পদ রয়েছে। আগ্রহী চাকরিপ্রত্যাশীরা সরাসরি এসব প্রতিষ্ঠানে নিজেদের সিভি জমা দিতে পারবেন। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে চাকরির সুযোগ ও প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানার সুযোগ থাকবে। জমা দেওয়া সিভির ভিত্তিতে প্রাথমিক বাছাইও করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

আগামী ১৭ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিএসসিতে এ আয়োজন চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের আগ্রহী শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারবেন। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

চাকরির সুযোগের পাশাপাশি ‘সিনো-বাংলা ডে ২০২৬’ এ থাকছে বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক বিনিময়ের নানা আয়োজন। এতে দুই দেশের যৌথ সাংস্কৃতিক পরিবেশনা, লায়ন ড্যান্স, তাই চি এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। এ ছাড়া থাকবে ‘China-Bangladesh Food Zone’। সেখানে চীনা ও বাংলাদেশি বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার কেনার সুযোগ থাকছে দর্শনার্থীদের জন্য।

অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ‘Sino-Bangla Friendship Scholarship & Bursary Award Ceremony’। এতে চীনা ভাষা শিক্ষায় কৃতী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা দেওয়া হবে।

চাকরি, শিক্ষা, সংস্কৃতি ও দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগের সুযোগকে কেন্দ্র করে এবারের ‘সিনো-বাংলা ডে’ শিক্ষার্থী ও তরুণদের জন্য বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।

চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬
পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ পেল যে সাত শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৫ অক্টোবর ২০২৬
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পিনাকী ভট্টাচার্য
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো স্মৃতি থেকে নতুন স্বপ্ন, শিরোপার লক্ষ্যে মোসাদ্দেক
  • ১৫ অক্টোবর ২০২৬