দ্য রেড জুলাই

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’

৩১ জানুয়ারি ২০২৬, ০১:০৯ AM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ০১:১৬ AM
ডা. শফিকুর রহমানের সঙ্গে ঘটা ঘটনার চিত্র ও দ্য রেড জুলাইয়ের লোগো

ডা. শফিকুর রহমানের সঙ্গে ঘটা ঘটনার চিত্র ও দ্য রেড জুলাইয়ের লোগো © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের সময় জুলাই শহীদ মাহবুবের মায়ের আবেগঘন মুহূর্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য, কটূক্তি ও কুরুচিপূর্ণ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জুলাই আন্দোলনের চেতনাভিত্তিক প্লাটফর্ম দ্য রেড জুলাই।

শুক্রবার (৩০ জানুয়ারি) প্লাটফর্মটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিদরাতুল মুনতাহা নাবা স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, একজন শহীদ মায়ের অশ্রুসিক্ত আর্তনাদ ও তার সন্তানের হত্যার বিচার চাওয়ার আবেদন কোনোভাবেই রাজনৈতিক বিতর্ক বা বিদ্বেষের উপকরণ হতে পারে না। এটি একটি মায়ের ন্যায্য দাবি—যা সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচিত হওয়া উচিত। এই পবিত্র আবেগকে অবমাননা করা, বিকৃতভাবে উপস্থাপন করা কিংবা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা চরম অমানবিক ও নিন্দনীয়।

এতে আরও বলা হয়, জুলাই শহীদদের মায়েরা কেবল কোনো নির্দিষ্ট পরিবারের নন—তারা আমাদের সবার মা। তাদের প্রতি সামান্যতম অসম্মান মানেই জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ ও শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা। আমরা দ্ব্যর্থহীনভাবে জানাতে চাই, এ ধরনের নোংরা প্রচারণা ও ব্যক্তিগত আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে।

সবশেষে বিবৃতিতে বলা হয়, দ্য রেড জুলাই দৃঢ়ভাবে বিশ্বাস করে- জুলাইয়ের শহীদদের হত্যার বিচার নিশ্চিত করা এবং তাদের পরিবারকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদান করাই রাষ্ট্র ও সমাজের প্রধান দায়িত্ব। আমরা সংশ্লিষ্ট সকলকে সংযম, মানবিকতা ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

 

 

স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন ১ আগস্ট পর্যন্ত
  • ১৩ জুলাই ২০২৬
সরকারি হলো আরও এক স্কুল
  • ১৩ জুলাই ২০২৬
কমিউনিটি ক্লিনিকে ৫৪০ পদ শূন্য, সরঞ্জাম দেবে জাইকা: স্বাস্থ…
  • ১৩ জুলাই ২০২৬
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশেরও বেশি নেন না কোনো চিক…
  • ১৩ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি বৈঠকে বোর্ড, আসছে গুরুত্বপূর্ণ ন…
  • ১৩ জুলাই ২০২৬
বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন …
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence