তারেক রহমানের সিদ্ধান্তে ঈদের আগে-পরেই ছাত্রদলের নতুন কমিটি: জিসান

১২ মার্চ ২০২৬, ০৬:০৭ PM , আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৬:৩১ PM
কথা বলছেন ছাত্রদল নেতা জিসান

কথা বলছেন ছাত্রদল নেতা জিসান © সংগৃহীত

গত ১ মার্চ রাকিব-নাছিরের নেতৃত্বে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। এরপরই নতুন নেতৃত্বের জন্য তোড়জোড়ও শুরু হয়েছে সংগঠনটিতে। সভাপতি ও সাধারণ সম্পাদক-শীর্ষ এই দুই গুরুত্বপূর্ণ পদকে ঘিরে সংগঠনটির ভেতরে চলছে নানা সমীকরণ, লবিং ও আলোচনা। 

ছাত্রদলে পদপ্রত্যাশী ও সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান বলেছেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক। নতুন কমিটির ব্যাপারে উনি শতভাগ কনসার্ন এবং উনার সিদ্ধান্তে অচিরেই আপনারা হয়তো বা দেখতে পারবেন ঈদের আগে অথবা পরে যখনই উনি সিদ্ধান্ত নেবেন, তখনই অচিরেই নতুন কমিটি গঠন করা হবে।

আরও পড়ুন: ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে আসতে আলোচনায় ডজন খানেক নেতা

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সংসদে প্রথম অধিবেশনে যোগদান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জিসান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক ছাত্র রাজনৈতিক সংগঠন। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য এবং প্রগতির পতাকা সংগঠন হিসেবে ছাত্রদলকে প্রতিষ্ঠিত করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবেই আমাদের কমিটি হয়েছে। প্রত্যেকটি জিনিসেরই জন্ম, বিকাশ এবং পতন রয়েছে।

‘‘আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক অভিভাবক দেশ তারেক রহমান। ছাত্রদলের দুই বছর মেয়াদি কমিটি ইতোমধ্যে অত্যন্ত সফলতা সহিত রাকিব এবং নাছির ভাইয়ের নেতৃত্বে শেষ হয়েছে। এ কমিটি জুলাই আন্দোলনে বর্ণাঢ্য ভূমিকার মাধ্যমে এবং তার পরবর্তীতে বাংলাদেশের ছাত্র রাজনীতির এক ইতিবাচক ধারা সূচনার মাধ্যমে তাদের অবস্থান জানান দিয়েছেন এবং সফলভাবে উনাদের দায়িত্ব পালন করেছেন। এখন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী তৃণমূল থেকে শুরু করে ঢাকা মহানগরী কিংবা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় যে সকল জায়গায় ছাত্রদলের কমিটি রয়েছেন সেসব নেতৃবৃন্দ অধীর আগ্রহে নতুন কমিটির জন্য অপেক্ষা করেছেন।’’

তিনি আরও বলেন, বিগত সময়ে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এবং অনিয়ম বসেছিল। বর্তমানে বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে। আপনি দেখেন তারেক রহমান সকাল আটটা থেকে রাত অবধি অফিস করছেন। শনিবারে উনি বাদ দিচ্ছেন না। তাই ছাত্রদলের নতুন কমিটি গঠনের মতো ব্যাপারে আমি মনে করি দেশনেতা জনাব তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক হিসেবে শতভাগ কনসার্ন।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9