সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির

৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ PM
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামায়াত আমির

সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামায়াত আমির © সংগৃহীত ও সম্পাদিত

নির্বাচনী সফর কাভার করা সাংবাদিকদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে আলাদা করে খোঁজ নিতে না পারায় দুঃখ প্রকাশও করেছেন তিনি। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন কথা লিখেছেন জামায়াত আমির নিজে।

ফেসবুক পোস্টে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লিখেছেন, দিন-রাত এক করে আমার সফর কাভার করার জন্য সাংবাদিক বন্ধুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ব্যস্ততার কারণে আলাদা করে আপনাদের খোঁজ নিতে পারিনি, সেজন্য দুঃখিত।

তিনি লিখেছেন, আপনাদের কঠোর পরিশ্রম আমি দেখেছি, আল্লাহ উত্তম প্রতিদান দিন। সুযোগ পেলে একটু বিশ্রাম নেওয়ার অনুরোধ। আগামীকাল সবার সাথে দেখা হবে, ইনশাআল্লাহ।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬