জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

৩১ জানুয়ারি ২০২৬, ১২:২৮ AM
শহীদ সাংবাদিক হাসান মেহেদির বাবা মোশারেফ হোসেন চিকিৎসা নিচ্ছেন

শহীদ সাংবাদিক হাসান মেহেদির বাবা মোশারেফ হোসেন চিকিৎসা নিচ্ছেন © টিডিসি

চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক হাসান মেহেদির বাবা মোশারেফ হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার ধুলিয়া ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামে ভুক্তভোগীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার প্রতিবাদে রাতে পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

ভুক্তভোগী মোশারেফ হোসেন অভিযোগ করে জানান, শুক্রবার সকালে জামায়াতে ইসলামীর কয়েকজন নারী কর্মী হোসনাবাদ গ্রামে নির্বাচনী প্রচারণায় যান। এ সময় তিনি তাদের সহযোগিতা করছিলেন। তারা বেলা ১২টার দিকে নিজ বাড়ির সামনের সড়কে অবস্থান করছিলেন। বিপরীত দিক থেকে বিএনপি সমর্থকরা একটি মিছিল নিয়ে আসতে থাকে। কিন্তু সড়কটি ছোট হওয়ায় জামায়াতের নারী কর্মীরা কোথাও সরে যেতে পারেননি। তবুও মিছিলটি এগিয়ে আসতে থাকলে তিনি বাধা দেন। এতে কয়েকজন বিএনপি নেতা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং জামায়াতের নারী কর্মীদের হিজাব খুলতে বাধ্য করে— তাদের ছবি তুলে রাখেন। বৃহস্পতিবার বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জামায়াতের এক সভায় করা মন্তব্যের জের ধরেই তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ স্থানীয় নেতাদের বরাত দিয়ে বলেন, মোশারেফ হোসেন নিহত সাংবাদিক হাসান মেহেদির মৃত্যুকে পুঁজি করে বিভিন্ন জায়গা থেকে অর্থনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। জামায়াতে ইসলামীর কাছ থেকে টাকা পেয়ে তিনি মিথ্যা অভিযোগ তুলছেন। ঘটনাস্থলে এমন কোনো ঘটনা ঘটেনি। তাছাড়া তার শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই। নির্বাচনে ফায়দা নেওয়ার জন্য এবং জনগণকে বিভ্রান্ত করতে এমন মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এটি জামায়াতের একটি রাজনৈতিক অপকৌশল বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ভুক্তভোগীর বক্তব্য শুনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬