নারীদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার সংবাদ সম্মেলন

২৯ জানুয়ারি ২০২৬, ০১:৩৬ PM
দেশব্যাপী নারীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে রাবি ছাত্রীসংস্থার নেতৃবৃন্দ

দেশব্যাপী নারীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে রাবি ছাত্রীসংস্থার নেতৃবৃন্দ © টিডিসি ফটো

চলমান নির্বাচনি প্রচারণায় দেশব্যাপী নারীদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা। একইসাথে নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে রাবি শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী ও রাকসুর নারী বিষয়ক সম্পাদক সাইয়েদা হাফসা বলেন, সম্প্রতি নির্বাচনি প্রচারণায় ইসলামী ছাত্রীসংস্থাকে হুমকি দেওয়া হয়েছে এবং মহিলা জামায়াতের নারী কর্মীদের শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করা হয়েছে।

লালমনিরহাট, কুমিল্লা, যশোর, টাঙ্গাইল, ভোলা, মিরপুর, মেহেরপুর ও কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে ভোটের প্রচারণা চলাকালীন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মহিলা জামায়াত ও সাধারণ নারীদের গালিগালাজ, হেনস্তা এবং মারধরের মতো ঘটনা ঘটিয়েছে। যার ফলে সুষ্ঠু নির্বাচনি পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এসময় তিনি অবিলম্বে সকল হামলাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগী নারী কর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় সন্ত্রাস রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এছাড়াও যেসব নেতা-কর্মী প্রকাশ্যে নারীদের হুমকি দিয়েছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করাসহ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনি পরিবেশে সকল দলের নারী-পুরুষ কর্মীরা যেন নিরাপদে প্রচারণা চালাতে পারেন- তা নিশ্চিতেও জোর দাবি জানান তিনি।

সাইয়েদা হাফসা বলেন, আমরা বিগত দিনগুলোতে দেখেছি নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন কার্যকর সাড়া পাওয়া যায়নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আশা করি, দেশের সকল সচেতন নাগরিক এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রীসংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9