নিকাব নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদ মহিলা জামায়াতের

১২ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ PM
বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর ও জামায়াতের লোগো

বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর ও জামায়াতের লোগো © সংগৃহীত ও সম্পাদিত

মুসলিম নারীর হিজাব ও নিকাবকে অবমাননা করে বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের মন্তব্যে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। আজ সোমবার (১২ জানুয়ারি) বিভাগরে সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দিকা এক বিবৃতিতে এ নিন্দা জানান।

অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দিকা বলেন, ইতিহাস, ধর্মীয় বিধান ও বাস্তবতা— কোনো ক্ষেত্রেই হিজাব বা নিকাবকে অনৈতিক কাজের পরিচায়ক হিসেবে ব্যাখ্যা করার সুযোগ নেই। হিজাব মুসলিম নারীর ঈমান, লজ্জাশীলতা ও ব্যক্তিগত স্বাধীনতার প্রকাশ। নিকাবও বহু মুসলিম নারীর ধর্মীয় অনুশীলনের অংশ হিসেবে যুগ যুগ ধরে সম্মানের সাথে পরিচিত। কোনো সভ্য সমাজে নারীর পোশাক বা ধর্মীয় চর্চাকে অবমাননা করা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, অতীতে কোনো সম্প্রদায়ের পথভ্রষ্ট অংশ কি করেছিল তা দিয়ে আজকের কোনো ধর্মীয় অনুশীলনকে হেয় করা জ্ঞানগত ভুল এবং উদ্দেশ্য প্রণোদিত বিকৃতি। এ ধরনের মন্তব্য শুধু বিভাজন সৃষ্টিই করে না, বরং নারীর ধর্মীয় স্বাধীনতাকেও খর্ব করে।
বাংলাদেশ মুসলিম প্রধান দেশ।আর ৯০ ভাগ মুসলিম নারীর হিজাব ও নিকাবকে উদ্দেশ্য করে কটুক্তি ধর্মদ্রোহীতার শামিল।

বিবৃতিতে মহিলা জামায়াতের সেক্রেটারি বলেন, আমরা বক্তব্য প্রদানকারী নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীলতা প্রদর্শনের এবং সেই সাথে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে ক্ষমা চাওয়ার আহবান জানাচ্ছি। ধর্মীয় চর্চা নিয়ে ব্যঙ্গ বা ভুল ব্যাখ্যা সমাজকে এগিয়ে নিয়ে যায় না; বরং বিদ্বেষ, বিভ্রান্তি ও কৃত্রিম সংঘাত সৃষ্টি করে। আমরা প্রত্যাশা করি নারীর মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতাকে সম্মান জানিয়ে সকলেই সংবেদনশীলতা, সত্য ও শালীনতার পথে ফিরে আসবেন।

এর আগে এক গোলটেবিল বৈঠকে বিএনপি নেতা ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর মন্তব্য করে বলেন, ‘নিকাব, হিজাব না, নিকাব লাগিয়ে চোখ বের করে গেছে, তাকে চ্যালেঞ্জ করা হয়েছে সে পুরুষ না নারী, না কি? সে কে? সে বলেছে, এটা তো ইসলামের প্রতি অবমাননা হল।’

তিনি বলেন, ‘নিকাব মুসলমানদের ড্রেসই না। নিকাব মুসলমানদের ড্রেসই না। ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করত অথবা অন্য কোন নিষিদ্ধ কার্যক্রম করত, তখন নিকাব পরত। (একজনকে দেখিয়ে) আর উনি যেটা পড়ছেন এটার নাম হল হিজাব। হিজাব হল মুসলমানের ড্রেস। বাট নিকাব মুসলমানের ড্রেসই না। কেউ বলবেন না যদি মব হয়, আমি বললাম। আমি বললাম, অন্যরা বলা শুরু করেন।’

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬
যন্তর-মন্তরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬