এবার জামায়াতের নির্বাচনী প্রচারণায় বিএনপির হামলা

২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ PM
হামলায় আহত দুই জন

হামলায় আহত দুই জন © সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এতে জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এ টনা ঘটে।

আহতরা হলেন-আড়াইহাজার পৌরসভা শিবিরের সভাপতি মেহেদী হাসান অর্ণব (২৮), উপজেলা সভাপতি মিরাজ মাহমুদ (২৪), শিবিরকর্মী শাফিন আহমেদ (২৩) ও জামায়াত কর্মী আব্বাস আল মাহমুদ (৪৭)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এবং ১১ দলীয় জোট-সমর্থিত প্রার্থী ইলিয়াস মোল্লা নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা করতে গোপালদী পৌরসভার বড় মোল্লারচর পৌঁছালে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। এতে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটে। আহত হন জামায়াতের চার কর্মী।

উপজেলা জামায়াতের দক্ষিণের আমির মাওলানা হাদিউল ইসলাম বলেন, ‘মোল্লারচর গ্রামে আমাদের নারী কর্মীরা গণসংযোগে গেলে ওই গ্রামের বিএনপির কর্মী মোরশেদ তাদের বাধা দেয়। খবর পেয়ে আমাদের প্রার্থী ইলিয়াছ মোল্লাসহ নেতা-কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা করা হয়।’

বিএনপির কর্মী মোরশেদ বলেন, ‘আমরা জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা করিনি। তারাই আগে আমাদের ওপর চড়াও হয়েছে। এখানে কোনো মারামারি হয়নি।’

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬