জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা, আহত অন্তত ১০

২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ AM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ AM
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা © টিডিসি ফটো

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নির্বাচনি গণসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে নারী কর্মীসহ অন্তত ৮–১০ জন আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার মোল্লার চর এলাকায় ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস মোল্লার সমর্থনে আয়োজিত এক নারী সমাবেশে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ করে সমাবেশে হামলা চালায় একটি গোষ্ঠী।

হামলার খবর পেয়ে প্রার্থী ইলিয়াস মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা তার উপরেও চড়াও হয়। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে জামায়াত কর্মী মেহেদী হাসান অর্ণব, মিরাজ মাহমুদ ও মুফতী মাহবুব আব্বাসীসহ আরও কয়েকজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নির্বাচনি কার্যক্রম বাধাগ্রস্ত করতেই এ হামলা চালানো হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাবিপ্রবিতে পুনঃভর্তির টাকা আত্মসাতের অভিযোগ ল্যাব টেকনিশিয়…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএ পাস না হয়েও যেভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে
  • ১০ নভেম্বর ২০২৬
কেইনের বদলে এমবাপ্পেকে টেনে কী ভুল করেছিল রিয়াল মাদ্রিদ?
  • ১০ নভেম্বর ২০২৬
জিয়া-খালেদা-তারেককে নিয়ে কটূক্তি করে লিখেছিলেন বই, বিধি লঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
আশেক মাহমুদ কলেজে ছাত্রদলের উদ্যোগে সরানো হলো সকল ব্যানার
  • ১০ নভেম্বর ২০২৬
সংসদে বদলি নিয়ে প্রশ্ন, যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950