ধানের শীষ স্লোগান দিয়ে নাসীরুদ্দীনের ওপর হামলা

২৭ জানুয়ারি ২০২৬, ০১:২৭ PM
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী © সংগৃহীত

ধানের শীষ স্লোগান দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে নিজের ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে এই অভিযোগ করেন তিনি।  

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ সময় ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়। 

স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, শান্তিনগর হাবিবুল্লাহ বাহার কলেজে ছাত্র নামধারী সন্ত্রাসীরা ঢাকা - ০৮ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর অতর্কিত হামলা চালায়। 

023

তিনি লেখেন, এ সময় ডিম, পচা পানি, ইট পাটকেল নিক্ষেপ করে এবং তারা ‘ধানের শীষ ধানের শীষ’ স্লোগান দেয়। তার প্রতিবাদ মিছিল চলছে।

এর আগে, দুপুর ১২টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী কলেজের ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হলে তার ওপর এই হামলা চালােনো হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গণসংযোগ চলাকালে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে নাসিরুদ্দিনকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে ওই এলাকায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

এ সময় নাসিরুদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, একটি গণতান্ত্রিক নির্বাচনে সবার সমানভাবে প্রচারণা চালানোর অধিকার থাকলেও তাদের কর্মসূচিতে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা দিল ফিফা
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে উঠবেন কবে
  • ২১ আগস্ট ২০২৬