জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: রিজভী

৩০ জানুয়ারি ২০২৬, ০৬:২২ PM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © টিডিসি ছবি

জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নারীদের সম্পর্কে অশ্লীল ভাষায় মন্তব্য করছে একটি রাজনৈতিক দলের বট বাহিনী। জামায়াত ও ছাত্র শিবির নারীদের অনলাইন অফলাইন সব মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে। প্রতিনিয়ত বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপির নারী কর্মী ও সমর্থকরা প্রতিনিয়ত জামায়াত ও ছাত্র শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন।

বিএনপির এই নেতা বলেন, জামায়াতে কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই। দলটির আমির প্রকাশ্যে বলেছেন, তার দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবে না। রিজভী আশা প্রকাশ করেন, একটি গুপ্ত দলের গুপ্ত কাজকর্মে দেশের মানুষ পাত্তা দেবে না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম বলেন, বিশেষ একটি রাজনৈতিক দল চায়, নারীরা ঘরের ভেতরে থাকবে, আলাদা স্পেসে আসতে পারবে না। তারা নারীদের ব্যবহার করে ভোট চায় ও জান্নাতের টিকেট বিক্রির চেষ্টা করছে।

রাজশাহীর পবা উপজেলার হরিনা ইউনিয়নের নারী কর্মী নিলুফা ইসলাম অভিযোগ করেন, গত ২১ নভেম্বর বিএনপি প্রার্থীর লিফলেট বিতরণের সময় জামায়াতের লোকজন তাকে ও তার সহকর্মীদের শারীরিকভাবে হেনস্তা করে। নিলুফা বলেন, আমাদের কোনো নিরাপত্তা নেই, আমাদের দেখার কেউ নেই।

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬