আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার

৩০ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ PM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ PM
অস্ত্রসহ আপন দুই ভাইকে আটক করে যৌথবাহিনী

অস্ত্রসহ আপন দুই ভাইকে আটক করে যৌথবাহিনী © সংগৃহীত

মাগুরার শালিখায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা আপন দুই ভাই। তারা হলেন শালিখা থানা বিএনপির সদস্যসচিব মনিরুজ্জামান চকলেট মুন্সি (৫০) এবং শালিখা থানা যুবদলের সদস্যসচিব নয়নুজ্জামান নয়ন মুন্সি। তারা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত মুন্সি শহিদুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৫টার দিকে আড়পাড়া গ্রামে যৌথ বাহিনী অভিযান চালায়। সকাল ৬টার দিকে আটক দুই ভাইকে থানা হেফাজতে নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে দুটি বড় দা, একটি রামদা, খাপসহ একটি কমব্যাট নাইফ, একটি ফোল্ডিং নাইফ, একটি পিস্তলসদৃশ আগ্নেয়াস্ত্র এবং তিনটি তাজা গুলি জব্দ করা হয়। এ ছাড়াও তাঁদের ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করেছে যৌথ বাহিনী।

এ ব্যাপারে শালিখা থানার পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেন বলেন, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলির কার্যক্ষমতা যাচাই করা হচ্ছে। এই ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9