‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশে উদ্যোগ নিতে হবে’

৩০ জানুয়ারি ২০২৬, ০২:০৮ PM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬, ০২:১০ PM
ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের জন্য হুইল চেয়ার বিতরণ

ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের জন্য হুইল চেয়ার বিতরণ © সংগৃহীত

বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মধ্যেও নানা ধরনের প্রতিভা রয়েছে। সেই প্রতিভা খুঁজে বের করে সামনে নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) বগুড়ার হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এ সময় ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘শিশু স্বর্গ’ আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছে। সেখানে তারা আত্মবিশ্বাস অর্জন করছে, নিজ উদ্যোগে এগিয়ে যেতে শিখছে। তারা অন্ধকার থেকে আলোয় এগিয়ে আসার পথ খুঁজে পাচ্ছে।

টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬
সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬