সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ককে সব পদ থেকে বহিষ্কার

৩০ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ PM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:৩০ PM
মফিজুল ইসলাম

মফিজুল ইসলাম © সংগৃহীত

নোয়াখালী–২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনে দলের সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থীর হয়ে প্রচারণা চালানোর অভিযোগে সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক ভিপি মফিজুল ইসলামের সদস্যপদ বাতিল করে সব পদ থেকে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটনকে সব ধরনের পদ থেকে বহিস্কার করা হয়। শুক্রবার (৩০ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার জন্য নোয়াখালী জেলাধীন সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।  

গতকাল বৃহস্পতিবার নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদক (অতিরিক্ত দায়িত্ব) অ্যাডভোকেট রবিউল হাসান পলাশের স্বাক্ষরিত এক চিঠিতে ভিপি মফিজুল ইসলামকে অব্যাহতির আদেশ দেওয়া হয়। বহিষ্কারের সিদ্ধান্তে অনুমোদন দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্যসচিব মো. হারুনুর রশিদ আজাদ।

এর আগে মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপির নির্দেশে উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, ড. নজরুল ইসলাম ফারুকসহ আরও ১৮ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।

ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950