নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা আব্বাসের

৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ PM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ PM
নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা আব্বাস

নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা আব্বাস © সংগৃহীত

নির্বাচনী মাঠে নতুনদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ‘আমি আশা করব তারা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আইন মেনে কাউকে ব্যক্তি আঘাত করে যাতে কথা না বলা হয়।’

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, ‘মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয়। আমার এখানে এমন একজন প্রার্থী আছেন যিনি প্রথমেই আমার নাম নেন। অতীতে আমি এর চেয়ে অনেক শক্ত ও কঠিন প্রতিদ্বন্দ্বীর সাথে নির্বাচন করেছি। কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে বিষোদগার করিনি।’

তিনি বলেন, ‘এখন সারাদিন শুধু আমার নামে বিষোদগার। আমার সম্পর্কে অকথ্য ভাষায় কথা বলছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করছে। ওরা জানে না আমি জীবনে বহু নির্বাচন ফেস করে এসেছি। আবারও বলছি ওরা বাচ্চা ছেলে। আমার সন্তানের মত।’ 

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬