‘মির্জা আব্বাসের এলাকা’ দাবি করে প্রচারণায় বাধা যুবদল নেতার, অভিযোগ নাসীরুদ্দীনের

২৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৯ PM
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী © সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী প্রচারণায় যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি জানিয়েছেন, মির্জা আব্বাসের এলাকা দাবি করে শাহজাহানপুর যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রিপন এবং ১২ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নাসিম রহমান তাকে বাধা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আজ পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মালিবাগ কাঁচাবাজারে আমাদের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে শাহজাহানপুর যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রিপন এবং ১২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নাসিম রহমান পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করেন। তারা দাবি করেন, এই এলাকা নাকি ‘২০০ বছরের মির্জা আব্বাসের এলাকা’।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, প্রিয় ঢাকা–০৮ আসনের ভাই ও বোনেরা, এই দম্ভ ও জুলুমের জবাব আপনারাই দেবেন আগামী ১২ তারিখে। আপনাদের বিচারালয়েই তাদের বিচার রেখে গেলাম।

 

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিইউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬