নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিক্রিয়ায় যা বললেন মির্জা আব্বাস

২৭ জানুয়ারি ২০২৬, ০৩:১৫ PM
নাসীরুদ্দীন পাটওয়ারী ও মির্জা আব্বাস

নাসীরুদ্দীন পাটওয়ারী ও মির্জা আব্বাস © সংগৃহীত

ধানের শীষ স্লোগান দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা–৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ধরনের স্কোপ তো খুঁজতেছে বহুদিন যাবত। চেষ্টা করতেছে লাগার জন্য। কে লাগবে খামাখা? কি দরকার প্রয়োজন নাই তো আমার।

তিনি বলেন, কোন ঝগড়া করার প্রয়োজন আছে। আমার ঝগড়া রেকর্ড আছে।

এর আগে একই দিন দুপুর ১২টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসিরুদ্দিন পাটোয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে অংশ নিতে যান। সেখানে ছাত্রদল পরিচয়ে ‘ধানের শীষ’ স্লোগান দিয়ে তার ওপর হামলা চালানো হয় বলে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেন নাসিরুদ্দিন পাটোয়ারী।

আরও পড়ুন: পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী, প্রশ্ন হাসনাতের

নিজের ফেসবুক পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারী লেখেন, শান্তিনগর হাবিবুল্লাহ বাহার কলেজে ছাত্র নামধারী সন্ত্রাসীরা ঢাকা-০৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি আরও লেখেন, এ সময় তার দিকে ডিম, পচা পানি এবং ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এবং হামলাকারীরা ‘ধানের শীষ ধানের শীষ’ স্লোগান দেয়। ঘটনার প্রতিবাদে সেখানে প্রতিবাদ মিছিল চলছিল বলেও তিনি উল্লেখ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণসংযোগ চলাকালে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে নাসিরুদ্দিন পাটোয়ারীকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

এ সময় নাসিরুদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, একটি গণতান্ত্রিক নির্বাচনে সবার সমানভাবে প্রচারণা চালানোর অধিকার থাকলেও তাদের কর্মসূচিতে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি তার ওপর হামলার অভিযোগও করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9