হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসবে কেউই আমন্ত্রিত ছিলেন না: কর্তৃপক্ষ

২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩৭ AM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩৭ AM
হাবিবুল্লাহ বাহার কলেজ গভর্নিং বডির সংবাদ সম্মেলন

হাবিবুল্লাহ বাহার কলেজ গভর্নিং বডির সংবাদ সম্মেলন © সংগৃহীত

রাজধানীর কাকরাইল এলাকায় অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসবে কেউই আমন্ত্রিত ছিলেন না এবং নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মো. তৌফিকুল ইসলাম।

গতকাল (মঙ্গলবার) নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনার প্রেক্ষাপটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তাদের অনুষ্ঠান ঠিকভাবেই চলছিলো। ‘কিন্তু হঠাৎ করেই এই নির্বাচনী এলাকার প্রার্থী দলবলসহ এখানে অনুপ্রবেশ করে এবং তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে আমাদের মঞ্চের ক্ষতি হয়। সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। যেকোনো প্রার্থী যদি পিঠা উৎসব চলাকালীন সময়ে আসতে চায়, কুশল বিনিময় করতে চায়, সেটি কলেজের প্রিন্সিপ্যালকে যদি অবহিত করতেন। তাহলে বিশ্বাস করি যে উনি নিজেই ব্যবস্থা নিতেন।’

এ সময় কলেজের অধ্যক্ষ কর্নেল (অব:) ইমরুল কায়েসও বলেন, ‘আমরা স্টল পরিদর্শন করছিলাম। হঠাৎ দেখি গেটের মাঝে প্রচণ্ড ভীড়। অনেকগুলো লোক, ক্যামেরাম্যান নিয়ে, একসাথে ঢোকার চেষ্টা করছে। তখন দেখি ঢাকা-৮ আসনের জনৈক প্রার্থী, যার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নাই বা উনি আসবেন, সে বিষয়ে আমায় কেউ অবহিতও করে নাই। উনি আসবেন জানলে আমরা নিশ্চয়ই আগে থেকে ব্যবস্থা নিতাম।’

কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যরা যদিও বলছেন যে কেউ-ই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন না।

তবে ডিম নিক্ষেপের ঘটনার পরে এক সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে তার বেলা ১২টার দিকে আমন্ত্রণ ছিল আর মির্জা আব্বাসের ছিল দুপুর ২টায়।

এদিকে, মির্জা আব্বাসকে আবার গণমাধ্যমে বলতে শোনা গেছে, তার সেখানে যাওয়ার কথা ছিল বিকাল ৫টায়।

 

পাবিপ্রবিতে পুনঃভর্তির টাকা আত্মসাতের অভিযোগ ল্যাব টেকনিশিয়…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএ পাস না হয়েও যেভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে
  • ১০ নভেম্বর ২০২৬
কেইনের বদলে এমবাপ্পেকে টেনে কী ভুল করেছিল রিয়াল মাদ্রিদ?
  • ১০ নভেম্বর ২০২৬
জিয়া-খালেদা-তারেককে নিয়ে কটূক্তি করে লিখেছিলেন বই, বিধি লঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
আশেক মাহমুদ কলেজে ছাত্রদলের উদ্যোগে সরানো হলো সকল ব্যানার
  • ১০ নভেম্বর ২০২৬
সংসদে বদলি নিয়ে প্রশ্ন, যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950