বাইরের মানুষ কালীগঞ্জকে শোষণ করতে চাইছে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ

২৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ AM
স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ

স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, ‘আমি আপোষ করতে শিখিনি। বাইরের মানুষ কালীগঞ্জকে শোষণ করতে চাইছে। আজ কালীগঞ্জের অস্তিত্ব রক্ষা করতে হবে।’ 

বৃহস্পতিবার বিকেলে শহরের সরকারি নলডাঙ্গা ভ’ষন স্কুল মাঠে কাপ-পিরিচ প্রতীকের নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘এলাকাবাসীর অনুরোধেই তিনি এবারের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’ 

হাজার হাজার কর্মী-সমর্থকের উপস্থিতিতে সাইফুল ইসলাম ফিরোজ আরও বলেন, তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ঠেকাতে প্রতিপক্ষের লোকজন তার কর্মীদের ওপর হামলা চালিয়েছে, এতে কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘হামলা ও বাধা সৃষ্টি করে আমাকে প্রতিহত করা যাবে না। বহিরাগতদের হাত থেকে কালীগঞ্জকে রক্ষা করতেই হবে।’ এজন্য আগামী ১২ ফেব্রুয়ারি কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে বিপ্লব ঘটানোর আহ্বান জানান তিনি।

কালীগঞ্জ ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সাবেক বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু সঞ্চালকের ভূমিকা পালন করেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক বিএনপি নেতা ডা. নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, মশিয়ার রহমান, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, ধর্মীয় নেতা শিবুপদ বিশ্বাস ও প্রভাত ব্যানার্জী প্রমুখ।

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬