সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড সুবিধার রায় বহাল, রিভিউ খারিজ

০৫ মার্চ ২০২৬, ০৩:১৫ PM
উচ্চ আদালত

উচ্চ আদালত © সংগৃহীত

আগে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পাওয়া সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল অনুযায়ী উচ্চতর গ্রেড পাওয়ার রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। অর্থ মন্ত্রণালয়ের করা রিভিউ আবেদন খারিজ করে বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ সিদ্ধান্ত দেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। রিটকারীদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল আপিল বিভাগ এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি করে রায় দেন। ওই রায়ের ফলে প্রায় ১৫ লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এই সুবিধা পাওয়ার সুযোগ পান।

উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি আদেশ অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। সংক্ষুব্ধ চাকরিজীবীদের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই রায় দেন। পরে ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে জানায়, একই পদে কর্মরত কোনও সরকারি কর্মচারী যদি দুই বা তার বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকেন, তাহলে নতুন পে-স্কেল অনুযায়ী তিনি উচ্চতর গ্রেড পাবেন না। তবে কেউ যদি একটি মাত্র টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকেন, তাহলে তিনি নতুন স্কেলে একটি উচ্চতর গ্রেড পাবেন।

পরিপত্রে আরও বলা হয়, সরকারি কর্মচারীদের এসব আর্থিক সুবিধা কোনও অবস্থাতেই ২০১৫ সালের ১৫ ডিসেম্বরের আগে কার্যকর হবে না। পরে ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে কয়েকজন সরকারি চাকরিজীবী রিট আবেদন করেন।

অপরদিকে সরকারি চাকরিতে নিম্নস্তরের অনেক কর্মচারীর পদোন্নতির সুযোগ সীমিত। এ অবস্থায় পদোন্নতিবঞ্চিত কর্মচারীদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে সরকার টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের পুরোনো প্রথা বাতিল করে স্বয়ংক্রিয় উচ্চতর গ্রেড ব্যবস্থা চালু করে।

নতুন বেতন কাঠামো অনুযায়ী, কোনও কর্মচারী একই পদে ১০ বছর চাকরি করেও পদোন্নতি না পেলে তিনি স্বয়ংক্রিয়ভাবে প্রথম উচ্চতর গ্রেড পাবেন ১১তম বছরে। আর দ্বিতীয় উচ্চতর গ্রেড পাবেন ১৭তম বছরে, অর্থাৎ ১৬ বছর পূর্ণ হওয়ার পর।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মূল পে-স্কেলে এ বিধান থাকলেও তা বাস্তবায়নের পদ্ধতি স্পষ্ট ছিল না। পরে বিষয়টি ব্যাখ্যা করে একটি পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। মূল পে-স্কেল কার্যকর হওয়ার তিন মাস পর এ পরিপত্র জারি করা হয়।

‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬