শাহবাগ-ফার্মগেট সড়কে অবস্থান কর্মচারীদের, যান চলাচল বন্ধ

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩ PM
আন্দোলনকারীদের শাহবাগ-ফার্মগেট সড়কে অবস্থান

আন্দোলনকারীদের শাহবাগ-ফার্মগেট সড়কে অবস্থান © টিডিসি ফটো

নবম পে-স্কেল বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে আজ শুক্রবার থালা-বাটি হাতে 'ভুখা মিছিল' নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন সরকারি কর্মচারীরা। সেখানে পুলিশি বাধার মুখে আন্দোলনকারীরা শাহবাগ-ফার্মগেট সড়কে অবস্থান নেন। বর্তমানে এই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে এ কর্মসূচি পালন শুরু করেন তারা। পরে ভুখা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে গিয়ে বসে পড়েন তারা। এর আগে শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে।  

এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনের দিকে এগিয়ে যান তারা। পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রথম দফায় অবস্থান নেন। সেখান থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়ে অবস্থান নেন। সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। পে স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

এর আগে দাবি আদায় টানা তিনদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। পরে বৃহস্পতিবার চার ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন তারা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার শহীদ মিনার থেকে মিছিল বের করেন তারা।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬