সাউন্ড গ্রেনেড জলকামানে সরকারি কর্মচারীদের যমুনার সামনে থেকে সরাল পুলিশ

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ PM
সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে সরকারি কর্মচারীদের যমুনার সামনে থেকে সরিয়ে দিয়েছে পুলিশ

সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে সরকারি কর্মচারীদের যমুনার সামনে থেকে সরিয়ে দিয়েছে পুলিশ © টিডিসি ফটো

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে থালা-বাটি হাতে ভুখা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে অবস্থান নিয়েছিলেন সরকারি কর্মচারীরা। সেখানে অন্তত ১০ মিনিট অবস্থানের পর তাদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড ও জলকামানও নিক্ষেপ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে বিজিবিও মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে এ কর্মসূচি পালন শুরু করেন তারা। পরে ভুখা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে গিয়ে বসে পড়েন তারা। এর আগে শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে। 

এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনের দিকে এগিয়ে যান তারা। পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রথম দফায় অবস্থান নেন। সেখান থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়ে অবস্থান নেন। সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে পড়লেন সরকারি কর্মচারীরা

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। পে স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

এর আগে দাবি আদায় টানা তিনদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। পরে বৃহস্পতিবার চার ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন তারা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার শহীদ মিনার থেকে মিছিল বের করেন তারা।

তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬
১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬