পে স্কেল বাস্তবায়নের দাবিতে আজও কর্মবিরতিতে কর্মচারীরা, বেড়েছে সময়

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ AM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ AM
নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা

নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা © ফাইল ছবি

অবিলম্বে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের দাবিতে আজ বৃহস্পতিবারও (৫ ফেব্রুয়ারি) কর্মবিরতি পালন করছেন সরকারি কর্মচারীরা। আগের চেয়ে দ্বিতীয় দফায় দুই ঘণ্টা বেড়েছে তাদের কর্মবিরতির সময়। বুধবার থেকে সময় বাড়িয়ে নতুন এ কর্মসূচি পালন শুরু করেন তারা। এছাড়া দাবি আদায়ে শহীদ মিনারে সমাবেশ করবেন বলে তারা জানিয়েছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ কর্মবিরতির সময় বাড়িয়ে ৪ ঘণ্টা করা হয়েছে। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সারাদেশে সব সরকারি, আধা সরকারি ও পে স্কেলের আওতাভুক্ত অফিসে এ কর্মসূচী পালন করা হচ্ছে। এর আগে গত ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুই ঘণ্টা করে (সকাল ৯টা থেকে ১১টা) কর্মবিরতি পালন করেছেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মূখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী গত মঙ্গলবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও কর্মচারী শৃঙ্খলাবিধির মধ্যে থেকেই আন্দোলন করছি। আমরা চেয়েছিলাম সরকার ৩১ জানুয়ারির মধ্যে গেজেট জারি করবেন। কিন্তু তারা করেননি। আগামী শুক্রবার আমরা পে স্কেল আদায়ের জন্য শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করব।’

আরও পড়ুন: ৩৭ অপেশাদার কাজে প্রাথমিক শিক্ষকরা, ব্যাহত হচ্ছে পাঠদান

নতুন করে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- দাবি আদায়ে ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে সব দপ্তরে দপ্তরে বিক্ষোভ মিছিল ও কর্মচারী সমাবেশ। চলমান গণকর্মবিরতিও অব্যাহত থাকবে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন তারা।

অনলাইনে তরুণীদের যৌন হয়রানি, যুক্তরাজ্যে ভারতীয় পিএইচডি শ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শেষ সময়ে কী  করবেন, যে ১০…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাজারে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ফেসবুক লাইভে বাঁচার আক…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950