পে স্কেলের দাবিতে কর্মবিরতি চলছেই, শহীদ মিনারে সমাবেশের ঘোষণা

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ AM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ AM
পে স্কেলের দাবিতে কর্মবিরতি পালন করছেন সরকারি কর্মচারীরা

পে স্কেলের দাবিতে কর্মবিরতি পালন করছেন সরকারি কর্মচারীরা © ফাইল ছবি

অবিলম্বে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের দাবিতে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সরকারি কর্মচারীরা। আগের ঘোষণা অনুযায়ী আজ এ কর্মসূচি শেষ হচ্ছে। আগামীকাল বুধবার থেকে নতুন কর্মসূচি পালন শুরু করবেন তারা। এছাড়া দাবি আদায়ে শহীদ মিনারে সমাবেশ করবেন বলে তারা জানিয়েছেন।

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মূখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও কর্মচারী শৃঙ্খলাবিধির মধ্যে থেকেই আন্দোলন করছি। আমরা চেয়েছিলাম সরকার ৩১ জানুয়ারির মধ্যে গেজেট জারি করবেন। কিন্তু তারা করেননি। আগামী শুক্রবার আমরা পে স্কেল আদায়ের জন্য শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করব।’

নতুন করে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- দাবি আদায়ে ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে সব দপ্তরে দপ্তরে বিক্ষোভ মিছিল ও কর্মচারী সমাবেশ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। চলমান গণকর্মবিরতিও সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন তারা।

আরও পড়ুন: কোচিং ও নোট-গাইড স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ নিচ্ছে সরকার

বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবিতে গত রবিবার থেকে সারা দেশের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোতে কর্মচারীরা দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করছেন। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়েছে। 

এরইমধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগেও দুই দফা আল্টিমেটাম দিয়েছেন তারা। তবে তাতে সরকার ভ্রুক্ষেপ না করায় এটি বাস্তবায়ন হবে কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছেন তারা।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬