সাতক্ষীরায় পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ PM
বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি © টিডিসি

জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা কালেক্টরেট চত্বর ও জেলা ও দায়রা জজ কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজারমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে বিদ্যমান বেতন দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তারা অবিলম্বে প্রস্তাবিত পে-স্কেলের গেজেট প্রকাশের জোর দাবি জানান। সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত এই পে স্কেল বাস্তবায়ন না করা হয়, তবে আগামী দিনে আরও কঠোর ও দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলা হবে।

কর্মবিরতি চলাকালে সংগঠনের জেলা সভাপতি মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. আবদুল আলিম মোল্যা, সদস্য মো. মহিদুল ইসলাম, আরিফুর রহমান, হিরেন কুমার বালা। আবু হাসান, কামরুল ইসলাম, আবদুল হালিম ও মো. সানাউল্লাহ। নয়ন কুমার কুন্ডু, তানভীর আহমেদ, আবদুল গফুর ও মনিরুল ইসলাম। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপন দাস, তানভীর ইসলাম, জাহির হাসান, নাসরিন সুলতানা, ইয়াসমিন সুলতানা, গোলাম আজম ও হাছিয়া খাতুন।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা যে বেতন পাই, তা দিয়ে সন্তানদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়া দায় হয়ে পড়েছে। সরকার যদি জাতীয় পে স্কেল বাস্তবায়নই না করবে, তবে এ সংক্রান্ত কাজে এত অর্থ ব্যয়ের মানে হয় না। তারা দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন।’

এদিকে সকাল ১১টা পর্যন্ত কর্মসূচি চলার কারণে আদালতের স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রমে সাময়িক স্থবিরতা লক্ষ করা গেছে।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9