নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে কর্মবিরতি

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ PM
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা © টিডিসি

নবম পে স্কেলের বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীরা সোমবার (২ ফেব্রুয়ারি) কর্মবিরতি পালন করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিয়দ, গোপালগঞ্জ শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে কর্মবিরতি শুরু করেন। পরে তারা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা একই স্থানে এসে শেষ হয়।

সমাবেশে গোপালগঞ্জ ৯ম পে স্কেল বাস্তবায়ন দাবি আদায় কমিটির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মনিরুল আলম, রুমান সিকদার এবং উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা দীনবন্ধু হালদার বক্তব্য দেন। 

বক্তারা বলেন, জ্বালানি উপদেষ্টার এক মন্তব্যে উল্লেখিত হয়েছে যে, ‘বর্তমান সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্তিমিত রাখতে কমিশন গঠন করা হয়েছিল’। এই মন্তব্য প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে। 

বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে জানান, দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলন করা হবে।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬