৯ম পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে পাবিপ্রবিতে মানববন্ধন

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ PM
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনে কর্মকর্তা-কর্মচারীরা

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনে কর্মকর্তা-কর্মচারীরা © টিডিসি

নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায়ে বিলম্ব হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।

রবিবার (১ ফেব্রুয়ারি) পাবিপ্রবি কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতনকাঠামো পুনর্নির্ধারণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ২৭ জুলাই জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করে। কমিশনের সভাপতি হিসেবে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে দায়িত্ব দেওয়া হয়। কমিশনের কাজ ছিল প্রজাতন্ত্রের কর্মচারীদের বিদ্যমান বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে সময়োপযোগী একটি বেতনকাঠামোর সুপারিশ প্রণয়ন করা।

তারা আরও বলেন, পে-স্কেলের অংশীজন ১৮ লক্ষাধিক কর্মকর্তা-কর্মচারী বর্তমানে চরম কষ্টে দিন কাটাচ্ছেন। ২০০৯ সালে সপ্তম পে স্কেল এবং ছয় বছর পর ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হলেও গত ১১ বছর ধরে নতুন কোনো পে স্কেল ঘোষিত হয়নি। অথচ এই সময়ে অন্তত দুটি পে স্কেল ঘোষণার কথা ছিল। এর মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

এ সময় কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, ষড়যন্ত্রের মাধ্যমে যদি নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ করা হয়, তবে কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হবে এবং রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। এ সময় তারা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, মানববন্ধনের শেষ পর্যায়ে এসে প্রশাসনিক ভবনে সামনে থেকে একাডেমিক ভবন ১, ২, ৩-এ সামনে দিয়ে আবার প্রশাসনিক ভবনে এসে শেষ করেন প্রতিবাদ মিছিল।

ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে…
  • ১৬ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬