কাজে এলো না কর্মচারীদের ৩ দফার আল্টিমেটাম, পে স্কেলের কী হবে?

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ PM
পে কমিশন সুপারিশ করলেও পে স্কেলের গেজেট হয়নি

পে কমিশন সুপারিশ করলেও পে স্কেলের গেজেট হয়নি © ফাইল ছবি

অবিলম্বে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগেও দুই দফা আল্টিমেটাম দিয়েছেন তারা। তবে তাতে সরকার ভ্রুক্ষেপ না করায় এটি বাস্তবায়ন হবে কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছেন তারা।

নবম পে স্কেলের জন্য পে কমিশন সুপারিশ জমা দেওয়ার পর প্রায় দুই সপ্তাহ পার হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে নতুন পে স্কেল বাস্তবায়নে কোনো প্রত্যক্ষ পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে কর্মচারীদের মধ্যে কাজ করছে হতাশা।

সুপারিশ জমা দেয়ার পর কর্মচারীরা দাবি করেছিলেন, ৩১ জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। কিন্তু জানুয়ারি মাসের শেষদিন পেরিয়ে গেলেও আসেনি গেজেট। সে পরিস্থিতিতে নতুন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন কর্মচারী নেতারা।

আন্দোলনকারীরা বলছেন, ৭ বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলনের পরেও সরকার কর্মচারীদের দাবি আমলে নিচ্ছে না। গত ৫ ডিসেম্বর লক্ষাধিক কর্মচারীর উপস্থিতিতে মহাসমাবেশের পর আশা করা হয়েছিল ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ হবে, কিন্তু তা হয়নি। ২১ জানুয়ারি কমিশন রিপোর্ট প্রদানের পর অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে কমিটি গঠনের নামে কালক্ষেপণ করছেন। 

এছাড়া জ্বালানি উপদেষ্টা তার এক মন্তব্যে ‘বর্তমান সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্তিমিত রাখতে কমিশন গঠন করা হয়েছিল’ বলে যে বক্তব্য দিয়েছেন তাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। সার্বিক বিষয়কে সামনে রেখেই কর্মসূচি সাজিয়েছেন তারা।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিমের সভাপতিত্বে এবং মহাসচিব বদরুল আলম সবুজের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দসহ প্রায় সহস্রাধিক কর্মচারী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: তত্ত্বীয় গবেষণাই সার, পেটেন্ট শূন্যতায় দেশীয় গবেষকরা

সংগঠনের নীতি নির্ধারণী কাউন্সিলের চেয়ারম্যান নোমানুজ্জামান আজাদ বলেন, গণকর্মচারীগণ সরকারের যাবতীয় কর্মকাণ্ডের প্রধান হাতিয়ার, তাদের ক্ষুধার্ত রেখে সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কখনও সম্ভব নয়। তাই জনগণের জন্য জনসেবা নিশ্চিত করার প্রয়োজনে ২০ লাখ কর্মচারীদের প্রাণের দাবি জাতীয় বেতন কমিশনের সুপারিশ জানুয়ারি থেকে কার্যকর করতে হবে, চলমান কর্মবিরতিসহ আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

নতুন করে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- দাবি আদায়ে ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে সকল দপ্তরে দপ্তরে বিক্ষোভ মিছিল ও কর্মচারী সমাবেশ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। সমাবেশে বলা হয়, চলমান গণকর্মবিরতি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন তারা।

বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবিতে রবিবার থেকে সারা দেশের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোতে কর্মচারীরা দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করছেন। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবারও একই কর্মসূচি পালন করা হবে বলে তারা আগেই ঘোষণা দিয়ে রেখেছেন।

এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9