রাজশাহীতে ৯ম পে স্কেলের গেজেট জারির দাবিতে মানববন্ধন

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ PM
নগরীর জিরো পয়েন্টে মানববন্ধনে কর্মচারীরা

নগরীর জিরো পয়েন্টে মানববন্ধনে কর্মচারীরা © টিডিসি

রাজশাহীতে ৯ম পে স্কেলের গেজেট জারির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর জিরো পয়েন্টে বিভিন্ন প্রতিষ্ঠানের নবম গ্রেডের কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি আদায়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারকে ৯ম পে স্কেলের গেজেট জারি করতে হবে। অন্যথায় তারা কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন।

মানববন্ধনে হাফিজুর রহমান হাফিজ বলেন, ‘আমাদের ৯ম গ্রেডের দাবি যদি নির্বাচনের আগেই বাস্তবায়ন না হয়, তাহলে তা আর কখনো কার্যকর হবে না। আমরা না খেয়ে দিন কাটাচ্ছি, আমাদের পরিবারের দিকে কেউ তাকাচ্ছে না। আগামী তিন দিনের মধ্যেই এ সমস্যার সমাধান চাই।’

গোলাম রসুল বলেন, ‘আমরা কীভাবে মানবেতর জীবন যাপন করছি তা কেউ বুঝতে পারছে না। প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, অথচ আমাদের বেতন-ভাতা বাড়ছে না। এ দাবি দ্রুত বাস্তবায়ন করা জরুরি। অন্তর্বর্তীকালীন সরকারের এই জারির বাস্তবায়ন করতে হবে।’

এ সময় নগরীর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরকারি কর্মচারীরা মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেন। এতে জিরো পয়েন্ট এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9