৯ম পে স্কেলের দাবিতে ফের চাঁদপুরে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীদের অবস্থান কর্মসূচি

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ AM
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি © টিডিসি

পে স্কেলের দাবিতে ফের চাঁদপুরে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা। 

এ সময় তারা ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে গানে গানে অভিনব প্রতিবাদ জানিয়ে বলেন, ‘ভাত দে, না হয় বিষ দে’, ‘বৈষম্যের ঠাঁই নাই, পে স্কেলের বাস্তবায়ন চাই’, ‘বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলা’।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী রুস্তম আলী, রুবেল, আসিফসহ জেলা প্রশাসনের অর্ধশতাধিক কর্মচারী বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়।

মাদ্রাসায় যৌন নিগ্রহ—কঠোর বার্তা দিলেন ধর্মমন্ত্রী
  • ২৪ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগে পিকেএসএফের নতুন বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে 
  • ২৪ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী প্রথম জাহাজ
  • ২৪ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম 
  • ২৪ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও ব…
  • ২৪ অক্টোবর ২০২৬
টঙ্গীর মাদ্রাসায় শিক্ষককে থাপ্পড় কাণ্ডে এবার মুখ খুললেন রাশ…
  • ২৪ অক্টোবর ২০২৬